ময়মনসিংহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৪, ১২:০৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:২৩

ময়মনসিংহের তারাকান্দা তালদিঘী নামক স্থানে মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে তারাকান্দার তালদিঘী নামক স্থানে ময়মনসিংহ থেকে শেরপুরগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পিকআপচালক কামরুল ইসলাম (২৬) মারা যান।

তিনি আরও জানান, এ সময় পিকআপ ভ্যানের দুই হেলপার আলুয়াঘাটের মো. আব্দুল কাদির (৪৫) এবং একই এলাকার মিজানুর রহমান (৪৮) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

এই পুলিশ কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী