বাহরাইনের সড়কে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

জামালপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার ‘বাবাল বাহরাইন’ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ মিয়া জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মণ্ডলের ছেলে।

কড়ইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় ফরহাদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সাবেক সহকর্মী ফজলুল হক আরমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ফরহাদের মৃত্যুর বিষয়টি বাহরাইনে থাকা সহকর্মীদের মাধ্যমে জেনেছি।’ তিনি জানান, ৬ বছর আগে বাহরাইনে যান ফরহাদ। সেখানে তিনি নির্মাণশ্রমিকের কাজ করতেন। ফরহাদ থাকতেন বাহরাইনের মানাম সিটিতে। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ফরহাদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহরাইনের মানামা সালমানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ফরহাদ মিয়ার লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে।

এদিকে ফরহাদের মৃত্যুর খবর শোনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফরহাদের স্ত্রী ও আট বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের