শেরপুরে ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৪, ০১:৩০ আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:৩০

শেরপুরের শ্রীবরদীতে একজনের ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার গোসাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক ওই গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে (৫৫) আটক করেছে পুলিশ। আবুল কাশেম একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ফসলের মাঠ থেকে আব্দুল বারেক বাড়ি ফেরার পথে তার পেটে ছুরিকাঘাত করে আবুল কাশেম। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আবুল কাশেমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল আশিক বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন আবুল কাশেম। কেন এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তার সঙ্গে নিহত ব্যক্তির বিরোধ ছিল না।

ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীবরদী থানার এসআই আনিসুর রহমান বলেন, পেটে ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারেক। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, ঘটনায় জড়িত আবুল কাশেমকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছি আমরা।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার