ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১২:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:০৯

ময়মনসিংহের হালুয়াঘাটে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে হালুয়াঘাট উপজেলা থেকে সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার জনাব আলীর ছেলে সাইদুর রহমান (২৮) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

হালুয়াঘাট থানার ওসি ওসি মো. মাহবুবুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ থেকে নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারি যাচ্ছিলেন। পথিমধ্যে হালুয়াঘাট সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজার এলাকায় যেতেই বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে স্বামী সাইদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা স্ত্রী সোনিয়া আক্তারকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান