তিনবারের চেয়ারম্যানকে হারিয়ে এমপির ভাইয়ের চমক

জামালপুর প্রতিনিধি
২২ মে ২০২৪, ১৮:১৮ আপডেট : ২২ মে ২০২৪, ১৮:১৮

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুরে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বকশীগঞ্জ উপজেলায় টানা তিনবারের ও দেওয়ানগঞ্জে বর্তমান উপজেলা চেয়ারম্যান পরাজিত হয়েছেন। ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম।

মঙ্গলবার (২১ মে) রাতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ফল অনুযায়ী, বকশীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলেন জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদের ছোট ভাই নজরুল ইসলাম সাত্তার। 

উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন নজরুল। উপজেলা পরিষদ নির্বাচনে লড়ার জন্য পদত্যাগ করে প্রার্থী হন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট। মো. শাহজামাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান এবং জহুরা বেগম হাঁস প্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হন।

দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবুল কালাম আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৮৯৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৭৭৮ ভোটে নির্বাচিত হয়েছেন আরিফ খান (বই), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৩ হাজার ৭৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন মুন্নী আক্তার (সেলাই মেশিন)।

ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আব্দুস ছালাম। মঙ্গলবারের ভোটে ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ২৫৫ ভোটে নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক আখন্দ (টিউবওয়েল), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ১২০ ভোটে নির্বাচিত হয়েছেন আবিদা সুলতানা যুথী (কলস)।

/এএম/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার