গোয়ালঘরে মিললো স্কুলশিক্ষকের লাশ

শেরপুর প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ০৩:৪২ আপডেট : ২৬ জুন ২০২৪, ০৩:৪২

শেরপুরের শ্রীবরদীতে গোয়ালঘর থেকে মাসুদুর রহমান আকন্দ (৪৫) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গবরীকুড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাসুদুর রহমান স্থানীয় গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে।

শ্রীবরদী থানা ওসি কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার মাসুদুর রহমান আকন্দ গভীর রাত পর্যন্ত টিভিতে খেলা দেখেন। পরে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তার স্ত্রী গোয়ালঘরে গরু বের করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মোতালেব আকন্দ বলেন, ‘রাতে আমরা একসঙ্গে টিভিতে খেলা দেখেছি। পরে সে বাড়িতে চলে যায়। সকালে খবর পেলাম সে আত্মহত্যা করেছে।’

/এফআর/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার