থানায় হামলার অভিযোগে সাবেক এমপি মালেকসহ ৫৯৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ২৩:২৭ আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ২৩:২৭

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ আওয়ামী লীগের ৫৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। রবিবার ফুলবাড়ীয়া থানায় মামলাটি করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. ওমর ফারুক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকাল ৫টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার জননী সিনেমা হল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। ওই সময় ময়মনসিংহ-৬ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার পিস্তল বের করে অন্য আসামিদের হামলা চালানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, থানার ওসির বাসভবনে হামলা, ফুলবাড়িয়া থানায় হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। 

পুলিশ জানায়, বিএনপি নেতা ওমর ফারুক বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে ময়মনসিংহ-৬ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল মালেক সরকারকে প্রধান আসামি করা হয়েছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়াসহ ৯৭ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জাজামান বলেন, ‘সাবেক এমপিসহ ৯৭ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলাটি তালিকাভুক্ত হয়েছে। কোনও আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার