যমুনা সার কারখানা

প্রতিদিন ওঠে ৬৫ হাজার টাকা, চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপে মারামারি

জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৪, ১২:৫৩আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:৫৩

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাত জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে কারখানার গেটে এ মারামারির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিদেশ ও ঘোড়াশাল সার কারখানা থেকে আমদানি করা সার যমুনা সার কারখানায় আনলোড ও লোডিং কাজে দখলদারত্ব ও চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার শাসনামল থেকে এ চাঁদাবাজি হয়ে আসছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট থেকে সরিষাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩ নম্বর সদস্য চান মিয়া চানুর নির্দেশে লিটন মিয়ার নেতৃত্বে অঙ্কন ও উজ্জ্বলের মাধ্যমে গাড়িপ্রতি ৬৫০ টাকা হারে চাঁদাবাজি হয়ে আসছিল। তার প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট সার ব্যবসায়ী সাইদুর রহমান তোতার নেতৃত্বে একদল বিএনপি কর্মী প্রতিবাদ করলে চাঁদাবাজ চক্র তাদের ওপর হামলা করে। এতে  বজলু, খোকন, মুকুল, জুলহাস, মুসা, শাহিন ও ফারুক আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘শ্রমিকদের বকশিশের নামে গাড়িপ্রতি ৬৫০ টাকা চাঁদা নিলেও সেটার ভাগ তারা পান না। এই টাকা অঙ্কন ও উজ্জ্বল বিএনপির দাপট দেখিয়ে আত্মসাৎ করে আসছে।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, ‘প্রতিদিন গড়ে ১০০ গাড়ি আনলোড হচ্ছে। সে হিসেবে প্রতিদিন প্রায় ৬৫ হাজার টাকা চাঁদাবাজি হচ্ছে।’

এ ব্যাপারে যমুনা সার কারখানার প্রশাসন জি এম দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়টি কারখানা কর্তৃপক্ষ অবগত নয়। এটি কারখানার বাইরের বিষয়। এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের