নিজ ঘর থেকে সেনাসদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯

জামালপুরের মেলান্দহে নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহিনা বেগম (৩৮) নামে এক সেনাসদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দুরমুট মাজারের উত্তরপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিনা একই এলাকার সেনাসদস্য আব্দুস সালামের স্ত্রী। পুলিশ, সিআইডি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী আব্দুস সালাম সেনাবাহিনীতে চাকরি করায় শাহিনা বেগম বাড়িতে একাই থাকতেন। তার বড় মেয়ে সায়মা (১৭) ঢাকার একটি কলেজে পড়াশোনা করে ও ছোট ছেলে শুয়াইব (১০) মেলান্দহে স্থানীয় একটি আবাসিক মাদ্রাসায় পড়ে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহিনা বেগম ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে গলায় কাপড় পেঁচানো অবস্থায় শাহিনার মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার