শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ ৪ জনকে ঢাকায় পাঠানো হচ্ছে

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ‘অবৈধভাবে ভারতে যাওয়ার পথে’ জনতার হাতে আটক দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবুসহ চার জনকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এই তথ্য নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া। তিনি জানান, আটকদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) আজিজুল ইসলাম ধোবাউড়া থানায় এসেছেন। এটা নিয়ে কাজ করছে পুলিশ।

উল্লেখ্য, সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ‘অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য’ একটি প্রাইভেটকারে করে কয়েকজন ধোবাউড়া সীমান্তে আসেন। এ সময় স্থানীয় জনতা টের পেয়ে ভারতে যাওয়ার পথে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেটকারের চালক সেলিমসহ চার জনকে আটক করেন। পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন। তবে এ সময় সাংবাদিকদের ক্যামেরায় ছবি কিংবা ভিডিও ধারণ করতে দেয়নি পুলিশ।

এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে স্ত্রী-কন্যাসহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়।

এ ছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোজাম্মেল বাবু আত্মগোপনে ছিলেন। সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলার এজাহারে শেখ হাসিনার পাশাপাশি বিভিন্ন সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়, এতে মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

‘ভারত সীমান্তে যাওয়ার সময়’ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী