ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল

ছারপোকার কামড়ে নবজাতকের মৃত্যুর গুজবে সড়ক অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৯

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের নবজাতক (এনআইসিইউ) ওয়ার্ডে ছারপোকার কামড়ে নবজাতকের মৃত্যুর গুজবে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোগীর অভিভাবক ও স্বজনরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত আধা ঘণ্টার বেশি সময় ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চরপাড়া এলাকায় হাসপাতালের সামনে অভিভাবক ও স্বজনরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান, প্রতিবছর চার থেকে পাঁচবার করে নবজাতক ওয়ার্ডের বিছানা বাইরে বের করে ছারপোকাসহ জীবাণুমুক্ত করতে স্প্রে করা হয়। বৃহস্পতিবার সকালে যথারীতি তিনটা বেড বাইরে বের করে স্প্রে করার আগমুহূর্তে রোগীর অভিভাবক ও স্বজনদের মাঝে গুজব ছড়িয়ে পড়ে যে ছারপোকার কামড়ে নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, নবজাতক ওয়ার্ডে ৫০ বিছানার বিপরীতে প্রতিদিন আড়াইশ রোগী ভর্তি থাকে। নবজাতকদের কাপড়চোপড়ের মাধ্যমে বাড়ি থেকে ছারপোকা চলে আসে। আর এই ছারপোকা নিধন করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় দায়িত্ব পালন করে থাকে। একটা ভুল বোঝাবুঝির জন্য এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের