কলেজটি থেকে পরীক্ষা দিয়েছেন একজন, অনিয়মিত সেই শিক্ষার্থী পাস করেছেন

নেত্রকোনা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৭:৩২আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:১১

নেত্রকোনার একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় নেছার আহমেদ নামে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাও আবার অনিয়মিত শিক্ষার্থী হিসেবে শুধু বাংলা বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষার্থী। তবে ওই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ অবস্থায় কলেজটিকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা। কেউ কেউ বিষয়টি নিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ঘটনা এটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার পর এ তথ্য জানা গেছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন, ওই কলেজ থেকে এ বছর নিয়মিত কোনও পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। তবে অনিয়মিত এক শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীর প্রাপ্ত জিপিএ কত- তা জানা সম্ভব হয়নি।

প্রতিষ্ঠানটির দুরবস্থা সম্পর্কে তিনি বলেন, তাদের পাঠদানের অনুমতি দিয়েছে বোর্ড। তাই এ বিষয়ে কিছু লেখার সুযোগ আমাদের নেই। তবে বোর্ড যদি আমাদের লিখতে বলে, তাহলে আমরা এসব বিষয় বোর্ডকে জানাব।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, আমাদের কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী বাংলায় অকৃতকার্য হয়েছিল। তাই এ বছর সে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে। তবে এ বছর আমাদের প্রতিষ্ঠানের ১০-১২ জন শিক্ষার্থী থাকলেও তারা কেউ পরীক্ষায় অংশ নেয়নি।

প্রতিষ্ঠানটির কলেজ শাখার পাঠদান কার্যক্রম সক্রিয় নেই জানিয়ে তিনি বলেন, আগে কলেজ শাখায় প্রতি বছরই বেশ কিছু শিক্ষার্থী থাকতো। পাঠদানও হতো। কিন্তু গত কয়েক বছর ধরে শিক্ষকসহ প্রয়োজনীয় নানা রকম সংকটের কারণে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু না থাকায় শিক্ষার্থীরা এখানে থাকতে চায় না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়। পরে এটি স্কুল অ্যান্ড কলেজ হিসেবে উন্নীত হয়। গত ২০১৮ সাল থেকে এ প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছেন। গত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মাত্র ৯ জন শিক্ষার্থী অংশ নেন। এতে কৃতকার্য হন ৪ জন এবং অন্য ৫ জন অকৃতকার্য হন। অকৃতকার্যদের মধ্যে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় নেছার আহমেদ অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

/এফআর/
টাইমলাইন: এইচএসসির রেজাল্ট ২০২৪
১৫ অক্টোবর ২০২৪, ১৭:৩২
কলেজটি থেকে পরীক্ষা দিয়েছেন একজন, অনিয়মিত সেই শিক্ষার্থী পাস করেছেন
১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৫
১৫ অক্টোবর ২০২৪, ১২:০১
১৫ অক্টোবর ২০২৪, ১১:২৪
১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩০
সম্পর্কিত
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
বর্ষা মৌসুমে কি পাবলিক পরীক্ষা থাকা উচিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক