রেসিডেন্সিয়াল মডেল কলেজে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৪:০৫আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৭

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৬১ জন ছাত্র। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন। জিপিএ-৫ পাওয়ার শতকরা হার ৯০ দশমিক ৩২ শতাংশ। এ বছর পাসের হার শতভাগ।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

প্রতিষ্ঠানটির তথ্য বলছে, গত বছর রেসিডেন্সিয়াল মডেল কলেজে পাস করেন ৮৩১ জন। সে সময় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫৬ জন এবং জিপিএ ৫ পাওয়ার হার ছিল ৮৬ দশমিক ৯২ শতাংশ।

এদিকে ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটিতে দেখা গেছে সুনসান নীরবতা। অন্যান্য সময়ের মতো নেই শিক্ষার্থীদের পদচারণা, নেই শোরগোল। লম্বা ছুটি পার করছে প্রতিষ্ঠানটি। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের চেয়ে ফল অনেক ভালো হয়েছে। আমাদের ছাত্ররা আন্দোলনে অনেক কষ্ট করেছে। এই সময়েও তারা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়েছে। যদিও সবগুলো পরীক্ষা দিতে পারেনি, সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল করা হয়েছে। তারপরও আমি বলবো, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বস্ব দিয়ে যে রেজাল্ট করেছে সেটি দেশসেরা।’

এ সময় তিনি আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

/এসও/আরকে/
টাইমলাইন: এইচএসসির রেজাল্ট ২০২৪
১৫ অক্টোবর ২০২৪, ১৪:০৫
রেসিডেন্সিয়াল মডেল কলেজে জিপিএ ৫ পেয়েছেন ৮৬৮ জন
১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৫
১৫ অক্টোবর ২০২৪, ১২:০১
১৫ অক্টোবর ২০২৪, ১১:২৪
১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩০
সম্পর্কিত
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
বর্ষা মৌসুমে কি পাবলিক পরীক্ষা থাকা উচিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক