ঢাকা কলেজে পাসের হার ৯৯.৮১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৭:০০আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:১৩

ঢাকা কলেজে এইচএসসি-২০২৪ পরীক্ষায় পাসের হার ৯৯.৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৯৬৬ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ঢাকা কলেজ থেকে এবার মোট ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পাস করেছেন ১ হাজার ৪৮ জন।

বিভাগ ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ৮০৮ জন, ফেল করেছেন ৪ জন এবং জিপি ৫ পেয়েছেন ৭৯১ জন। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ১১৪ জন, ফেল করেছেন ১ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ৭৫ জন।

অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছেন ১২৬ জন এবং জিপি-৫ পেয়েছেন ১০০ জন।

শিক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, অন্যবারের তুলনায় এবারের রেজাল্টে আমি সন্তুষ্ট, কিন্তু এটা মূলত আমাদের শিক্ষার্থীদের জন্য প্রথম ধাপ। এরপরে তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং দেশ সংস্কারের কাজ করবে এটাই আমার প্রত্যাশা।

/এএইচএস/এপিএইচ/
টাইমলাইন: এইচএসসির রেজাল্ট ২০২৪
১৫ অক্টোবর ২০২৪, ১৭:০০
ঢাকা কলেজে পাসের হার ৯৯.৮১ শতাংশ
১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৫
১৫ অক্টোবর ২০২৪, ১২:০১
১৫ অক্টোবর ২০২৪, ১১:২৪
১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩০
সম্পর্কিত
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
বর্ষা মৌসুমে কি পাবলিক পরীক্ষা থাকা উচিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক