এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ অক্টোবর ২০২৪, ১১:০৫ আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:১৩

সারা দেশের সব শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্ব-স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ শিক্ষার্থী। মোট উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মোট পরীক্ষর্থীর মধ্যে ছাত্র অংশ নেয় ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন, উত্তীর্ণ ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন, জিপিএ-৫ ৬৪ হাজার ৯৭৮ জন, ছাদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। ছাত্রী অংশ নেয় ৬ লাখ লাখ ৬৫ হাজার ৪৫ জন। উত্তীর্ণ ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন, জিপিএ-৫ ৮০ হাজার ৯৩৩ জন, ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। এ বছর মোট কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৫টি। এসব কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছে মোট ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন শিক্ষার্থী।

এবার জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। আর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন। 

এইচএসসির ফল ঘোষণা করা হচ্ছে

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd -এ রেজাল্ট (Result) কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে নিজ নিজ রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে।HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ:  HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

ওয়েবসাইট ভিজিট করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করতে হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে আগস্টে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষায় যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে। আর যেসব বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। 

/এসএমএ/আরআইজে/
টাইমলাইন: এইচএসসির রেজাল্ট ২০২৪
১৫ অক্টোবর ২০২৪, ১৭:০০
১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৫
১৫ অক্টোবর ২০২৪, ১২:০১
১৫ অক্টোবর ২০২৪, ১১:৫১
১৫ অক্টোবর ২০২৪, ১১:২৪
১৫ অক্টোবর ২০২৪, ১১:০৫
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮
১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩০
সম্পর্কিত
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
স্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ