পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ অক্টোবর ২০২৪, ১৪:৩২আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে রয়েছে মেয়েরা। বিগত কয়েক বছরও ফলাফলে মেয়েরা এগিয়ে ছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বোর্ডগুলোর ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন।

ফলাফল অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা দিয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। মোট উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।  

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রী অংশ নেয় ৬ লাখ লাখ ৬৫ হাজার ৪৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ ৫ লাখ ৩১ হাজার ৭১৪ জন, জিপিএ-৫ পেয়েছেন ৮০ হাজার ৯৩৩ জন। ছাত্র অংশ নেয় ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন। উত্তীর্ণ ৫ লাখ ৩ হাজার ৫৯৫ জন, জিপিএ-৫ পেয়েছেন ৬৪ হাজার ৯৭৮ জন। ছাত্রদের তুলনায় ১৫ হাজার ৯৫৫ জন জিপিএ-৫ বেশি পেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। ছাত্রীরা ৪ দশমিক ৩৪ শতাংশ বেশি পাস করে এগিয়ে রয়েছে।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হারও কিছুটা কমেছে।

/এসএমএ/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: এইচএসসির রেজাল্ট ২০২৪
১৫ অক্টোবর ২০২৪, ১৪:৩২
পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে
১৫ অক্টোবর ২০২৪, ১৩:৫৫
১৫ অক্টোবর ২০২৪, ১২:০১
১৫ অক্টোবর ২০২৪, ১১:২৪
১৫ অক্টোবর ২০২৪, ০৮:৩০
সম্পর্কিত
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তশিক্ষা বোর্ডের 
বর্ষা মৌসুমে কি পাবলিক পরীক্ষা থাকা উচিত
সর্বশেষ খবর
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
বন্দরের জাহাজ থেকে ১০ কোটি টাকার মাল লুট করলো কারা?
বন্দরের জাহাজ থেকে ১০ কোটি টাকার মাল লুট করলো কারা?
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের