কৃষক গ্রুপ গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

নেত্রকোনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ২১:৫৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ২১:৫৮

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ‘কৃষক গ্রুপ’ গঠন নিয়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শুক্কুর আলী (৪২), রুহুল আমিন (৩৫) ও নাপিয়া বেগম (৩৫) নামে তিন জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা স্থানীয় খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন বলেন, খবর পেয়ে আহতদেরকে হাসপাতালে গিয়ে দেখেছি। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষি সম্প্রসারণ অফিসের আওতায় ‘কৃষক গ্রুপ’ গঠন নিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে কৃষ্ণপুর বাজারে আলোচনায় বসেছিলেন স্থানীয়রা। তাদের মাঝে কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির কর্মী কায়েস মিয়া ও উপজেলা যুবদল নেতা শুক্কুর আলীসহ তাদের লোকজন উপস্থিত ছিলেন। একপর্যায়ে ওই দুই পক্ষের লোকজন কৃষক গ্রুপে পদ-পদবি নিতে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই জেরে রাত সাড়ে ১১টার দিকে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৮ জন আহত হন।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, ঘটনার কথা শুনেছি। দলের অন্য নেতৃবৃন্দকে নিয়ে স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করবো।

/এফআর/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার