আগে চাঁদা তুলতো লাল্টু, এখন তোলে বল্টু: ফয়জুল করীম

জামালপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ২১:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২১:৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আমরা সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই। মার্কায় ভোট হবে, ব্যক্তিতে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন-বাণিজ্য বন্ধ হবে। পেশিশক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত শতাংশ ভোট পাবে ওই দল সেই পরিমাণ সদস্য সংসদে পাঠাবে।’ 

তিনি বলেন, ‘৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। গত ৫৩ বছর পর্যন্ত কোনও গরিব ধনী হয়নি, ধনীরাই ধনী হয়েছে। যাদের ক্ষমতায় বসিয়েছি, তারা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে।’ 

সোমবার (২৮ অক্টোবর) বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফয়জুল করীম বলেন, ‘বৈষম্য, চুরি-ডাকাতি ও দখলদারের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করেছিলাম। কিন্তু ৫ আগস্টের পর আবারও গুন্ডামি, চাঁদাবাজি, আত্যাচার, মিথ্যা মামলা দেওয়া শুরু হয়েছে। এসব দেখার জন্য এদেশের মানুষ আন্দোলন করে নাই, রক্ত দেয় নাই। আগে চাঁদা তুলতো লাল্টু, এখন তোলে বল্টু। এই বল্টু আর লাল্টু আমরা দেখতে চাই না। জনগণকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। যে দলে গুন্ডা আছে, চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, ডাকাত আছে, খুনি আছে, ধর্ষক আছে; তাদের প্রত্যাখ্যান করুন।’

ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী, জেলা শাখার সভাপতি সৈয়দ ইউনুস আহমেদ ও সিনিয়র সহসভাপতি মুফতী মোস্তফা কামাল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের