সেচপাম্পে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৫আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৫

নেত্রকোনায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধীতপুর শুনই গ্রামের সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম ফকির (৫২) এবং একই গ্রামের ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (২৫)। আহত ব্যক্তি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

পুলিশ ও নিহতদের স্বজনদের বরাতে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপর কৃষিজমির সেচপাম্পগুলোতে নতুন করে বিদ্যুতের সংযোগ দেওয়া হয় এবং মেরামত করা হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির পেছনে দুজন শ্রমিকসহ সেচপাম্পে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল ইসলাম। পরে তার দুই কর্মচারী তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এতে তিন জনই মারাত্মক আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রফিকুল ইসলামের চাচাতো ভাই মিঠু ভূঁইয়া জানান, সকালে বাড়ির পাশের জমিতে সেচপাম্পের কাজ করতে যায় তারা। বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের তার পাম্পে সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় প্রথমে রফিকুল আহত হন। পরে তার কর্মচারীরা তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু: দরজা বন্ধ থাকার অভিযোগ
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
লোডশেডিংয়ে নয়, সেই খামারের মাছের মৃত্যু অব্যবস্থাপনায়: জেলা প্রশাসন
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী