জাকের পার্টি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে: মহাসচিব

জামালপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ২২:৩৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২২:৩৪

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‌‘জাতীয় সংসদ দেশের ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন ও দেশকে এগিয়ে নেওয়ার পবিত্র আইন সভা। ভবিষ্যতে আর যেন আইন সভাকে হাসি-ঠাট্টার স্থানে পরিণত করা না হয়। জাতীয় সংসদ যেন বাংলাদেশকে সার্কভুক্ত প্রতিবেশী দেশ, এশিয়া মহাদেশসহ বিশ্বে উন্নত ও প্রগতিশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে।’

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জামালপুরের শহরের একটি অডিটোরিয়ামে জেলা জাকের পার্টি আয়োজিত জেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

শামীম হায়দার বলেন, ‘জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। জাকের পার্টি সব সময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধিসহ সবাইক এক হয়ে কাজ করতে হবে।’

জেলা জাকের পার্টির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দীন ফকির প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
৭ লাখ টাকা ঋণ, পরিশোধ করতে না পেরে ‘প্রাণ দিলেন’ জাকের পার্টির নেতা
জামায়াতের সঙ্গে জাকের পার্টির মতবিনিময়
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি