ঘরের দরজা ভেঙে চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ২৩:০৮ আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২৩:০৮

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. সাইদুর রহমান (৪৫) উপজেলার পুটিজানা ইউপির চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের দাওসা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুস সোবাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভবনের তিনতলায় ভাড়াটিয়া হিসেবে এক বছর ধরে বসবাস করছিলেন সাইদুর রহমান। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জেতার পর প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে গত বুধবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। পরে দ্বিতীয় স্ত্রী বাসা ছেড়ে চলে যান। বৃহস্পতিবার থেকে ভবনের অন্য বাসিন্দারা ইউপি চেয়ারম্যানকে বাসা থেকে বের হতে দেখেননি। শনিবার সকালে ভবনের অন্য বাসিন্দারা ডাকাডাকি করলেও ভেতরে দরজা বন্ধ থাকায় কেউ সাড়া দিচ্ছিলেন না। পরে চেয়ারম্যানের স্বজনরা এসে মিস্ত্রি ডেকে দরজা ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। খবর পেয়ে দুপুরের পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই ইউপি চেয়ারম্যান ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দুই দিন আগে তিনি মারা গেছেন। কারণ মরদেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার