সরিষাবাড়ীতে কালীমন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর, রহস্যজনক বলছে স্থানীয়রা

জামালপুর প্রতিনিধি 
১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭

জামালপুরের সরিষাবাড়ীতে মহাশ্মশান কালীমাতা মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের কোনও একসময় পৌরসভার কামরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ, ডিবি, ডিএসবি, এনএসআই ও সেনাবাহিনীর সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের আঁধারে পৌরসভার কামরাবাদ এলাকায় সরিষাবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশান কালী মাতা মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে মন্দিরের প্রধান ফটকের তালা অক্ষত রয়েছে। এ ঘটনাকে পুলিশ প্রশাসনসহ স্থানীয়দের অনেকে রহস্যজনক বলছেন।

মন্দিরের সভাপতি উত্তম কুমার তেওয়ারি বলেন, ‘মন্দিরের ছয়টি প্রতিমা ভাঙচুরসহ কিছু নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। এটি কে বা কারা করেছে, আমরা জানি না। তবে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

তবে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, উপজেলার প্রসিদ্ধ কয়েকটি মন্দিরের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। গ্রুপিং নিয়ে আদালতে একটি মামলা চলমান আছে। বিবাদমান একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন রমেশ চন্দ্র সূত্রধর ও দীপক কুমার সাহা। অপরটির নেতৃত্ব দিচ্ছেন কালা চাঁন পাল ও আইনজীবী শিবলু কুমার ঘোষ।

খাগুরিয়া কালীমাতা মন্দির ও সরিষাবাড়ী রেলস্টেশন এলাকায় আর কে মিশনের কমিটির পদ-পদবি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিমা ভাঙচুর ও চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা হিন্দু সম্প্রদায়ের লোকজনের।

এ বিষয়ে আইনজীবী শিবলু কুমার ঘোষ বলেন, ‘এসব কিছুই না। সাম্প্রদায়িক উসকানি তৈরির জন্য হয়তো একটি চক্র এসব ঘটাচ্ছে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও মন্দির কমিটির কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
‌‘এখানে কেন আসছিস’ বলেই পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর: তারা কারা?
সর্বশেষ খবর
ধস সামলে লিটন-মিরাজের প্রতিরোধ
ধস সামলে লিটন-মিরাজের প্রতিরোধ
শাহজালালে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: আরমানের ৫ দিনের রিমান্ড
শাহজালালে ১ কোটি ৭৪ লাখ টাকার স্বর্ণ উদ্ধার: আরমানের ৫ দিনের রিমান্ড
শরণার্থীদের আবেদন গ্রহণ করবে না দ. আফ্রিকা
শরণার্থীদের আবেদন গ্রহণ করবে না দ. আফ্রিকা
নোবেলজয়ী অ্যান কারসনের বিশেষ সাক্ষাৎকার ।। পর্ব-১
নোবেলজয়ী অ্যান কারসনের বিশেষ সাক্ষাৎকার ।। পর্ব-১
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা