বিজয় দিবসের রাতে আ.লীগের ঝটিকা মিছিল, তিন নেতাকর্মী কারাগারে

জামালপুর প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:১২ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:০১

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিলটি বের করেন বলে জানা যায়।

এ সময় গোয়ালের চর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমানের বাড়িঘর ভাঙচুর করারও অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

হামলার ঘটনায় গোয়ালের চর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় ১২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২২০ জনকে আসামি করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ।

খবর পেয়ে নাশকতার দায়ে রাতেই ইসলামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ইউনিয়নের গঙ্গাপাড়া এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান শাহীন (৬০), একই ইউনিয়নের মালমারা গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে ইউপি চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক (৫৫) ও গোয়ালেরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছিমারচর এলাকার রুস্তুম আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী সোলাইমান হোসেনকে (৬০) গ্রেফতার করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‌‘ঝটিকা মিছিল ও বাড়িঘর ভাঙচুরের খবর শুনে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার গ্রেফতার নিয়ে যা বলছে পুলিশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার