ডাকাতির প্রস্তুতিকালে মানুষের পিটুনিতে একজন নিহত, অস্ত্রসহ গ্রেফতার ২

জামালপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

জামালপুরের ইসলামপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিটুনিতে সেতাব আলী (৪২) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় এক পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ। 

তিনি জানান, উপজেলা কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংঘবদ্ধ ডাকাত দল, দীর্ঘদিন ধরে গুম-খুন, ডাকাতিসহ নানান অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। 

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে গেলে খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল হোসেন (৩২) ও সুরমান আলী (৩৫) নামের দুই জনকে আটক করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরেকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়েছে। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে সেতাব আলীর মৃত্যু হয়। 

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে ৫ জনকে পিটুনি
ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে বৌদ্ধবিহারে ডাকাতি, বলে গেলো ‌‘চুপ করে বসে থাকেন’
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার