এসআই হত্যার ঘটনায় আদালতে এক যুবকের স্বীকারোক্তি

নেত্রকোনা প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার দুই যুবকের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে আটকদের আদালতে সোপর্দ করা হলে তাদের একজন স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন বলে জানান নেত্রকোনা পিবিআই কার্যালয়ের দায়িত্বে থাকা ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান।

এসপি রকিবুল আক্তার তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে সাজিবুল ইসলাম অপূর্ব নামে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ও অন্যজনকে আদালতের ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করছেন। তবে মামলাটির তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাবে না।

গ্রেফতার দুই যুবক হলেন- দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলী খাঁর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা হাজী আব্দুর রহমানের ছেলে বাকী বিল্লাহ (২৬)।

এর আগে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে দুর্গাপুর এলাকার পৃথক স্থান থেকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার (৮ জানুয়ারি) বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে কেনাকাটা করতে বের হন। পথে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় শফিকুল ইসলামের বাবা বাদী হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে গত শুক্রবার (১০ জানুয়ারি) সকালে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার