ময়মনসিংহে ভারতীয় চিনি-জিরাসহ দুজন আটক, একজনের দাবি ‌সমন্বয়ক

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৪ আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ২০:০১

ময়মনসিংহের ফুলপুরে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে একজন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা এলাকা থেকে এসব পণ্যসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার মো. জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মো. মাসুদ রানা (২৫)। এর মধ্যে জিল্লুর রহমান হৃদয় নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেছেন বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় চিনি ও জিরাসহ দুজনকে আটক করে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, একটি সেলাই মেশিন, একটি মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার শাখার সমন্বয়ক জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলায় এবং উপজেলায় কোনও কমিটি নেই। সব আগেই বিলুপ্ত করা হয়েছে। ফুলপুরে আটক হয়ে নিজেকে সমন্বয়ক দাবি করা ব্যক্তি আসলে সমন্বয়ক কিনা, তা আমার জানা নেই। তবে যেহেতু ফুলপুরে বর্তমানে কোনও কমিটি নেই, তাই সমন্বয়ক পরিচয় দেওয়ার কোনও সুযোগ নেই। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার