প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন যুবদল নেতা রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

ময়মনসিংহের ‘ভালুকায় যুবদল নেতা রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ’ শিরোনামে গত ২২ জানুয়ারি বাংলা ট্রিবিউন-এ যে সংবাদ প্রকাশিত হয়েছিল, তার প্রতিবাদ জানিয়েছেন এই নেতা। একইসঙ্গে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে প্রতিবাদলিপি পাঠিয়ে এমন দাবি করেছেন ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল। এতে তিনি উল্লেখ করেছেন, ‘সংবাদের বিষয়বন্তু বানোয়াট এবং সত্য নয়। আমাকে রাজনৈতিক, সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সংবাদটি করা হয়েছে। এতে যেসব বিষয় উল্লেখ করা হয়, সেসবে আমার জড়িত থাকার প্রশ্নই উঠে না। এমনকি সাবেক এমপির ঘনিষ্ঠ আত্মীয় মোস্তাফিজ ও মোশারফ হোসেন বাহার আমাকে দীর্ঘদিন ধরে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। তা ছাড়া সংবাদে উল্লেখিত বিবাদীগণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমার মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।’

প্রতিবেদকের বক্তব্য

মূলত কয়েকজন ভুক্তভোগী ও থানায় দেওয়া অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে। এখানে বাংলা ট্রিবিউন প্রতিনিধি কোনও তথ্য যুক্ত করেননি। এর মধ্যে বাসায় লুটপাটের অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক। খামার থেকে ২০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ করেছেন ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আজিজুল হক। নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় গিয়ে মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ করেছেন ভরাডোবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেন বাহার। একইসঙ্গে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। ভুক্তভোগীদের এসব অভিযোগের ভিত্তিতে সংবাদটি করা হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় যুবদল নেতা রাসেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী