শেরপুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের

শেরপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১

বোরো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যুতিক সেচপাম্প চালু করার সময় কৃষক আকরাম হোসেন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেন কৃষিশ্রমিক আব্দুল হানিফ (৫৫)। কিন্তু সহকর্মীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। উভয়েরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় কৃষকরা সেচপাম্পের কাছে দুজনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক তাদের পরিবারকে খবর দেন।

মৃত আব্দুল লতিফের ছেলে আকরাম হোসেন এবং মৃত সমেজ আলীর ছেলে আব্দুল হানিফ। দুজনেই ছাত্তারকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী