ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় যুবককে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

শেরপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭

ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৪) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লেমন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি তার বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দিঘারপাড় মহল্লায় হাবিবুর রহমান লেমনদের মালিকানাধীন ধানের চাতালে ক্রিকেট খেলতে যায় কয়েকজন যুবক। এ সময় লেমন তাদের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করলে তারা তাকে ক্রিকেট ব্যাট ও লাঠি পিটিয়ে গুরুতর আহত করে।

এতে তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা লেমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় রেফার করেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি মো. জুবায়দুল আলম জানান, লেমনের স্বজনরা জানিয়েছেন, তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ শেরপুরে আনার পর ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি