আবু সাঈদ হত্যা মামলায় জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ নিহতের ঘটনায় করা মামলায় রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে জামালপুরে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমরান চৌধুরী পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি এলাকায় আছেন। পরে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলার ৫৮ নম্বর আসামি ইমরান চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। এলাকায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ জানুয়ারি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের নামে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার