ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবদলের ৩ নেতা বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৭

ময়মনসিংহের ভালুকায় ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাজাহান প্রধান।

এ ছাড়া হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েলকে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শক্তি প্রদর্শনপূর্বক দখলবাজিতে জড়িত থাকার অভিযোগ ছিল স্থানীয় যুবদলের ওই চার নেতার বিরুদ্ধে। এ নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দখলবাজির প্রমাণ পাওয়ায় ওই তিন জনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মী তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে যুবদল নেতা আবু সাঈদ জুয়েলকে সতর্ক করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় যুবদলের এক নেতা জানান, বহিষ্কৃতরা শক্তি প্রদর্শন করে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এ নিয়ে সংঘর্ষও হয়েছে। এতে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। ফলে তদন্ত কমিটি বহিষ্কার করেছে। এমন সিদ্ধান্তে খুশি ক্লিন ইমেজের যুবদল নেতাকর্মীরা।

জানতে চাইলে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী বলেন, দল তদন্ত করে দখলবাজিতে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

গত বছরের ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলার মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশন নামের তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবর মণ্ডল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান গ্রুপের সঙ্গে যুবদল নেতা শামীম গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এ সময় ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের