৫৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৩

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করার অপরাধে সুজন বিন্দ ঠাকুর (২৭) নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বিসিক শিল্প এলাকায় এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে সেনাবাহিনী, জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কৃষি বিপণন অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। এ সময় কারাদণ্ড দিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আসন্ন রমজানকে সামনে রেখে দাম বাড়িয়ে বিক্রি করার জন্য বিপুল পরিমাণ ভোজ্যতেল এনজি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তাদের গোডাউনে মজুত করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫৩ হাজার লিটার পাম তেল পাওয়া যায়। কিন্তু তখন মালিক মিলন বালা পালকে পাওয়া যায়নি। পরে ম্যানেজার সুজন বিন্দ ঠাকুরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আমরা চাই, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকুক। আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনও পণ্য কোনও ব্যবসায়ী মজুত করে দাম বাড়ানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি বিপণন অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম ধ্বংস
আলোচনায় পাম অলিন, খেয়েছেন কখনও?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক