নান্দাইলে নবনির্বাচিত বিএনপির আহ্বায়ককে সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ১৯:২৭ আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৯:২৭

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীকে হাজারো নেতাকর্মী সংবর্ধনা দিয়েছেন। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুরের নিজ বাড়ি বাহাদুরপুর হাউজে ইয়াসের খানকে সংবর্ধনা দেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন। 

অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, ‌‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নান্দাইল উপজেলা কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে দায়িত্ব দিয়েছে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য। ১৫ বছর যারা বিএনপির পক্ষে কাজ করেছেন, প্রত্যকটি ইউনিয়নের সবাইকে আমি যথাযথ মূল্যায়ন করতে চাই। কাউকে অবমূল্যায়ন করা হবে না, তবে সবাইকে কাজ করতে এবং দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। বিগত দিনে যাদের হাতে কমিটি ছিল তারা পকেট কমিটি করে উপজেলা ও পৌর বিএনপিকে শক্তিশালী এবং সুসংগঠিত করতে দেয়নি। এখন তাদের জ্বালা হচ্ছে কারণ তারা আওয়ামী লীগের দোষর। এই বিএনপির পতাকা কোনও জাতীয় পার্টির সন্তানদের না। যারা দলের সিদ্ধান্ত মানেন না তারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জসিম উদ্দিন ফকির, নান্দাইল পৌর বিএনপির সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন বাদল ও উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার