নেত্রকোনায় অন্তঃসত্ত্বাসহ দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২২:৫১ আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২:৫১

নেত্রকোনার কলমাকান্দায় অন্তঃসত্ত্বা নারী ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তারা হলেন কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হকের দ্বিতীয় স্ত্রী লিজা আক্তার (২০) এবং লেংগুরা ইউনিয়নের তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী নুরুন্নাহার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে লিজা আক্তারের সঙ্গে এহসানুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিজা কলমাকান্দা মধ্য বাজারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। কয়েক মাস ধরে লিজা ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার দুপুরে লিজা শোবার কক্ষের দরজা বন্ধ করেছিলেন। পরিবারের লোকজন তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘরের দরজা ভেঙে গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লিজার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, অন্তঃসত্ত্বা ও এক সন্তানের জননী নুরুন্নাহার প্রতিদিনের মতো গত সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার জন্য নুরুন্নাহারের শাশুড়ি ডাক দিলে তার সাড়া পাওয়া যায়নি। এ সময় ওই কক্ষে থাকা নুরুন্নাহারের স্বামী মিজানুর রহমান ঘুম থেকে জেগে বিছানায় স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার