ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষ: আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

জামালপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৩:৫৭আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৪:০১

জামালপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন আট জন সাধারণ শিক্ষার্থী। রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, সাবেক সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্যসচিব আবিদ সৌরভ, শিক্ষার্থী ওয়াসিমুল সামী, ওয়াকিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

গত ১০ মার্চ একটি ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে জড়িত আট জন সাধারণ শিক্ষার্থী আদালত প্রাঙ্গণে হামলার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে ভুল স্বীকার করে এবং আইনজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে আইনজীবীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা করমর্দন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত না। সাধারণ শিক্ষার্থীরা একটি ধর্ষণ মামলার ন্যায়বিচারের স্বার্থে ওই দিন আদালতে এসেছিল। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে আইনজীবীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে শিক্ষার্থীরা তাদের ভূমিকার জন্য ক্ষমা চেয়েছেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু বলেন, ‘আইনের প্রতি সম্মান দেখিয়ে মোট আট জন সাধারণ শিক্ষার্থী ক্ষমা চেয়েছে। আইনজীবীরা তাদের সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় চার আইনজীবীসহ মোট এগারো জন আহত হয়। ঘটনার পরের দিন পাল্টাপাল্টি মানববন্ধন করে আইনজীবী ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

ধর্ষকের পক্ষে ওকালতি করায় আইনজীবী-বৈষম্যবিরোধী সংঘর্ষ, আহত ১১

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী