নেত্রকোনায় ৩৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১২:৩৭ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২:৩৭

নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর টহল টিমের পৃথক অভিযানে ৩ হাজার ৬৫৬ কেজি টিসিবির চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাওহিদুল ইসলাম ও মো. জিয়া মিয়া নামের দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।

এর আগে, গতকাল সোমবার রাত ১১টা ৩০ মিনিটে মেজর মো: মীর তৈয়বুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল টিম বুজের বাজার এলাকায় মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অভিযান চালিয়ে ৯৫৬ কেজি সরকারি টিসিবির চাল অবৈধভাবে গুদামজাতকরণ অবস্থায় জব্দ করে এবং ঘটনাস্থল থেকে তাওহিদুল নামের এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে রাত ২টায় সেনাবাহিনীর টহল টিমের পৃথক একটি অভিযানে সেতুর বাজার এলাকায় মো. জিয়া আহমেদের গোডাউন থেকে ৫৬ বস্তায় ২৭০০ কেজি সরকারি টিসিবির চাল অবৈধভাবে গুদামজাতকরণ অবস্থায় জব্দ করে এবং গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করে।

আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন, ‘অভিযান সম্পর্কে আমি অবগত আছি। জব্দকৃত চাল থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আটক চাল ও ব্যক্তিদ্বয় থানার হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে চাল কীভাবে দোকানে এবং গোডাউনে এসেছে তা জানা যাবে জিজ্ঞাসাবাদের পর।

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার