জামালপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

জামালপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২ আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৯:৩২

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে উপজেলার কুলকান্দি এলাকায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৪৫)। তিনি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের
কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সামছুল আলীর ছেলে। নিখোঁজ দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার কুলকান্দি জিরো পয়েন্ট থেকে চর কুলকান্দির উদ্দেশ্যে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা যাত্রা করে। মাঝপথে নৌকা ডুবে গেলে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চার ঘণ্টার চেষ্টায় বিল্লালের লাশ উদ্ধার করা হয়।  

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘একজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে ডুবে গেছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার