রাতের টিকিটে কর্মস্থলে ফেরার কথা, বিকালে মিললো স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ২৩:০০ আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২৩:০০

নেত্রকোনার মদন উপজেলায় আজিজুল ইসলাম (২২) ও রিমা আক্তার (১৯) নামে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার বাঁশরী কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ির পেছনের একটি রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়৷

আজিজুল ইসলাম বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে এবং তার স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় লোকজনের বরাতে জানা গেছে, গত সাত মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুজনই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেন। এবার পরিবারের লোকজনের সঙ্গে ঈদ করতে বাড়িতে আসেন তারা। বুধবার চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটও সংগ্রহ করেছিলেন। বুধবার রাতেই চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বিকালে বাড়ির পেছনে রেইনট্রি গাছে স্বামী ও স্ত্রী দুজনেরই ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে মদন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

মদন থানার পরিদর্শক (ওসি, তদন্ত) দেবাংশু কুমার বলেন, ‘খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নেত্রকোনা মর্গে পাঠানো হবে এবং পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার