ময়মনসিংহে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

ছয় দফা দাবি আদায়ে কাফনের কাপড় পরে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর বিকাল ৩টার দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ থেকে কাফনের কাপড় পরে ও মাথায় বেঁধে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরপাড়া মোড় হয়ে আবারও পলিটেকনিক মাঠে এসে শেষ করে।

এর আগে, আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থী মাজহারুল ইসলাম জনি বলেন, ‘প্রায় এক মাস ধরে আমাদের ন্যায্য ৬ দফা দাবি আদায়ে আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি সরকার মেনে নিচ্ছে না। আমাদের এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি