জামালপুরে গ্রাহকের টাকা আত্মসাৎ: সমবায় সমিতির পরিচালক আটক

জামালপুর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৫, ২১:১৭ আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২২:২৯

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে থাকা ‘আল আকাবা সমবায় সমিতির’ পরিচালক মাহবুবুর রহমান মাহবুবকে আটক করেছেন গ্রাহকরা। এরপর তাকে জুতার মালা গলায় পরিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে জামালপুর জেলা শহর থেকে তাকে আটক করেন সমিতির গ্রাহকরা। পরে মাদারগঞ্জ থানা পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নিয়ে যায়।

মাহবুবুর রহমানের (৬২) গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোরায়। তবে তিনি দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ উপজেলায় বসবাস করেন এবং আল আকাবা সমবায় সমিতির পরিচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে জামালপুর শহরের পাঁচ রাস্তা মোড় এলাকায় সমিতির গ্রাহকরা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘আসামির বিরুদ্ধে মাদারগঞ্জে সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে মামলা রয়েছে। বেশ কিছু দিন ধরে এই উপজেলায় বিভিন্ন নামে সমবায় সমিতির গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে বেড়াতেন। কয়েক মাস ধরেই মামলার আসামিদের গ্রেফতার ও জমানো টাকা ফেরত পেতে হাজারো গ্রাহক কর্মসূচি পালন করে আসছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। সমিতির অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার