দোকান দখল করায় যুবদলের তিন নেতাকর্মী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১০:২০ আপডেট : ০৩ জুন ২০২৫, ১০:২০

জামালপুরের মাদারগঞ্জে মুদি দোকান দখল করায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ যুবদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। সোমবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারদগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন।

গ্রেফতাররা হলেন- উপজেলার মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জোনাইল পূজা ঘাঁটি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য ও মোসলেমাবাদ এলাকার মৃত হায়দার আলীর ছেলে শফিকুল ইসলাম ও জোনাইল পূজা ঘাঁটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে যুবদল কর্মী সোহাগ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালে চরনগর এলাকার শফিউল ইসলামের ছেলে নাজমুল হাসানসহ আরও চার জন একত্রে ১২ লাখ টাকায় জোনাইল বাজারে সমবায় সমতির কাছ থেকে চারটি দোকান কেনেন। নাজমুল হাসান তার কেনা দোকানে মনোহরি ব্যবসা করতেন। চলতি বছরের মার্চ মাসের দিকে জোরপূর্বক দোকান চারটি দখলে করেন যুবদল ওই তিন নেতাকর্মীরা। পরে সেখানে ওএমএসের (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালের গোডাউন তৈরি করেন তারা।

এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসেও কোন সুরাহা না পেয়ে সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন ভুক্তভোগী দোকান মালিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের তিন জনকে আটক করে। পরে দোকান মালিক নাজমুল হাসান বাদী হয়ে আটক তিন জনের বিরুদ্ধে রাতে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলার বাদী ব্যবসায়ী নাজমুল হাসান বলেন, আমাদের কেনা দোকান তারা জোর করে দখলে নিয়েছিল। অনেক অনুরোধ করেছি, তারা দোকান ছেড়ে দেয়নি। স্থানীয়ভাবে কোনও সুরাহা না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিয়েছি।

যুবদল নেতাকর্মীদের পরিচয় নিশ্চিত করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, বিষয়টি জেনেছি, এ বিষয়ে জেলার নেতাদের জানানো হবে। তাদের বিষয়ে জেলা কমিটি সিদ্ধান্ত নেবে।

গ্রেফতার তিন যুবদল নেতাকর্মীর বিষয়ে মন্তব্য জানার জন্য জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খান বলেন, যুবদলের তিন নেতাকর্মী আটকের বিষয়টি শুনেছি। এ বিষয়ে সত্যতা যাচাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মাদারদঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেন, সোমবার বিকালে তিন জনেক আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নাজমুল হাসান নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলা করেছেন। আটক তিন জনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার