নেত্রকোনা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৬:৫৯ আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:৫৯

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তের ১১৫২/এমপি পিলারের নিকট শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম করা হয়।

এ বিষয়ে ৩১ বিজিবির বিজয়পুর সীমান্ত ফাঁড়ির নায়েক শাহ আলম দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিন বাংলাদেশি হলেন- ময়মনসিংহের ফুলবাড়ী থানার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চাটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৮)। তারা ২ জুন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বিজিবি ও বিএসএফ দলের পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। মিটিং শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পতাকা বৈঠকের পর হস্তান্তর কার্যক্রম শেষে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করে বিজিবি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
পুশইনের চেষ্টা ব্যর্থ, ৬ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার
সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার