অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার পদ স্থগিত

জামালপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১১:১৩আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১১:১৩

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে মারধর করার অভিযোগে গাজী রাশেদুজ্জামান মশিউর নামে এক বিএনপি নেতার সদস্যপদ স্থগিত করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও একই উপজেলার মালঞ্চ এলাকার বাসিন্দা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশাচালককে মারধর করা এবং এ ঘটনার প্রতিবাদ করায় অপর একজন ব্যক্তিকেও মারধর করার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তীতে তার আচার-আচরণের সংশোধনসাপেক্ষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

উপজেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার থেকে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশাচালককে বলেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মসিউর। এ সময় অটোরিকশাচালক না যেতে চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করেন মশিউর। এ সময় ঘটনাস্থলে থাকা একজন বয়স্ক ব্যক্তি তাদের নিবৃত্ত করতে গেলে মশিউর তাকেও মারধর করেন। বিষয়টি উপজেলা বিএনপি অবগত হলে গাজী রাশেদুজ্জামান মশিউরকে সাময়িকভাবে দলের সদস্যপদ স্থগিতসহ সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করে।

বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন, ‘কয়েকদিন আগে মেলান্দহ রেলস্টেশনে যাওয়ার জন্য এক অটোচালককে বলি। সে না যাওয়ায় তাকে ধমক দিই। এ সময় পাশের একজন রিকশাওয়ালা আমার সঙ্গে কথা-কাটাকাটি করে ধাক্কা দেয়। আমিও তাকে ধাক্কা দিই, এই পর্যন্তই ঘটনা। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী