মুক্তিপণ দিয়ে মিললো শিশুর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১৫:৩২ আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৫:৩২

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ দিয়েও পাঁচ বছরের শিশু সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার। নিখোঁজের চার দিন পর মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বাড়ির পাশে জঙ্গলে এবং পুকুরপাড় থেকে শিশুটির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, শুক্রবার উপজেলার পাগলার দিঘীরপাড় গ্রামের নানাবাড়ি থেকে প্রবাসী আল আমিনের ৫ বছরের ছেলে সাদাব নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা ফোনে ৭০ হাজার টাকা দাবি করলে ২৮ হাজার টাকা দেয় পরিবার। গফরগাঁও রেলস্টেশনের পাশে সিএনজি স্টেশনে সাদাবকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। পরে তারা যোগাযোগ বন্ধ করে দেয়।

মঙ্গলবার সকালে এলাকাবাসী শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার