নাতনির কান্নার শব্দ শুনে গিয়ে মিললো মেয়ে-জামাতার মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১৩:১২ আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৩:১২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) ভোরে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে স্ত্রীর বাবার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মরদেহ উদ্ধার হওয়া দুজন হলেন- কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১) ও চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪)। পেশায় দিনমজুর ছিলেন সোহাগ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ঝুমা ও সোহাগের বিয়ে হয়। এই দম্পতির দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। গত এক সপ্তাহ আগেও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয় তবে সেসময় মিলও হয়। আজ রবিবার ভোরে হঠাৎ তাদের ঘরে শিশুর কান্নার শব্দ শুনতে পায় ঝুমা আক্তারের বাবা রহিম উদ্দিন। পরে তিনি গিয়ে দেখেন ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মেয়ে ও জামাতা। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্তাধীন আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
চার সন্তানই বিদেশে, বাড়িতে মিললো বৃদ্ধার অর্ধগলিত মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার