মুক্তাগাছায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৮:৩১ আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৮:৩১

ময়মনসিংহের মুক্তাগাছার মনতলায় ব্যবসায়ী নুরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মমালায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) বিকালে ময়মনসিংহ ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হারুন অর রশিদ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০২ সালের ১৯ জুলাই ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন আশরাফ। পরদিন মনতলা ব্রিজের কাছে কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে নুরুল হকের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে।

তিনি বলেন, মামলার দীর্ঘ তদন্তে ৯ জনকে অভিযুক্ত করা হয়। তবে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে তিন অভিযুক্ত মারা যাওয়ায় বাকি ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

বেঞ্চ সহকারী আর বলেন, সেই সঙ্গে অভিযুক্তদের প্রত্যেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম আজাদ  
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার