আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি আবুল কালাম আজাদ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৬, ১৫:২৭ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১৫:২৭

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মো. আলেক খান হত্যাচেষ্টা মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার দক্ষিণ-পূর্ব পাশের মোড় এলাকায় শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাদী মো. আলেক খানসহ অন্যদের গুরুতর জখম করা হয়। এ সময় গুলি করে তাদের হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে অন্যদের সহযোগিতায় আলেক খানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর তিনি এ ঘটনায় আদালতে মামলা করেন।

২০২৪ সালের ২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন সাবেক এমপি আবুল কালাম আজাদ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য, ‘ভয় পাইছে’
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
অন্দরসজ্জায় নতুন ট্রেন্ড বায়োফিলিক ডিজাইন
অন্দরসজ্জায় নতুন ট্রেন্ড বায়োফিলিক ডিজাইন
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
উন্নয়ন প্রকল্পে বেসরকারি অনুদান-বিনিয়োগ বাড়াতে বিশ্বব্যাংকের নতুন উদ্যোগ
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা