ময়মনসিংহে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি 
২৫ নভেম্বর ২০২৫, ১৯:০৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১৯:০৩

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিকাল ৫টার দিকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীরা জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে। এতে ঢাকা- ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ট্রেন বন্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীরা বোঝালেও তারা রেলপথ থেকে সরছে না।

এর আগে গত শনিবার (২২ নভেম্বর) ও রবিবার (২৩ নভেম্বর) একই দাবিতে একই এলাকায় রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

/এফআর/
সম্পর্কিত
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫০০০ জন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছে শিক্ষার্থীরা
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম