বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

ময়মনসিংহে রেললাইনসহ একাধিক স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীদের

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে রেললাইনে আগুন দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি পৌর শহরের প্রধান প্রধান সড়কের একাধিক স্থানে আগুন দেওয়া হয়। এতে পৌর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 

শনিবার (২৭ ডিসেম্বরে) বিকাল সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে ও পৌর শহরের বিভিন্ন এলাকার সড়কে অগ্নিসংযোগ করা হয়। দলীয় মনোনয়নবঞ্চিত মুশফিকুর রহমান ও সিদ্দিকুর রহমানের সমর্থকরা এসব ঘটনা ঘটিয়েছেন।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রেললাইনে আগুন দেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে গফরগাঁও পৌর শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন তারা। গফরগাঁও-ভালুকা সড়কে যানবাহন চলাচলও বন্ধ করে দেন নেতাকর্মীরা।

গফরগাঁও রেলওয়ে থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, ‘রেললাইনের আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনেন দাবিতে পৌর শহরের কয়েক স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা বিষয়টি দেখছেন।’

মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা মুশফিকুর রহমান বলেন, ‘আক্তারুজ্জামান বাচ্চুকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই গফরগাঁওয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যোগ্য নন। এ কারণে বিএনপির সব গ্রুপ এক হয়ে মাঠে নেমেছেন। রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়েছেন। রেললাইন অবরোধ করে আগুন দিয়েছেন।’ 

অপর মনোনয়নবঞ্চিত সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। বিক্ষোভে আমার লোকজন থাকতে পারে বলে জেনেছি। তবে এসব কর্মকাণ্ড করা ঠিক হয়নি তাদের।’

/এএম/
সম্পর্কিত
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
রাশেদ খাঁনের অভিযোগ ‘রবীন্দ্রনাথের গ্রাফিতিতে লাগানো চুনকালি কেনার টাকা দেন জামায়াত আমিরের উপদেষ্টা’
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার