জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

জামালপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪০ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪০

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এই নোটিশ প্রদান করে।

নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকি শুভ ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।

বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে তিনি কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে পরিলক্ষিত হয়।

ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন বলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন। এই অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী ২৫ জানুয়ারি বেলা ১১টায় কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা
প্রদানের জন্য স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভকে নির্দেশ দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার